রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

২০০১ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশ দলের। এরপর তাদের বিপক্ষে ৯টি টেস্ট ম্যাচ খেলেছিল টাইগাররা। তবে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তাই এবারের সিরিজের প্রথম টেস্টেই নতুন কৌশল নিয়ে নামছে টাইগাররা।

এজন্য বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য চমক রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

যেখানে সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। কুঁচকির চোটে টেস্ট স্কোয়াডে নেই টাইগারদের নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে রান খরায় থাকা মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়কে সুযোগ দেওয়া হয়েছে।

ভারতের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরেরটি মাঠে গড়াবে ঢাকার মিরপুরে।

১৭ সদস্যের টেস্ট স্কোয়াড : মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category