শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

পেনাল্টি মিস করে শিশুর মতো কান্না রোনালদোর, কাঁদলেন মা-ও

  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল স্লোভেনিয়া নির্ধারিত সময়ে কোনো গোল করতে দিলো না পর্তুগালকে। অবশেষে পর্তুগিজদের সামনে সুযোগ এলো। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে পেনাল্টি পেলো তারা।

স্বাভাবিকভাবেই দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নেবেন পেনাল্টি। পুরো পর্তুগিজ শিবির তখন গোল উদযাপনের অপেক্ষায়। এমন এক মুহূর্তে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন রোনালদো। তার জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক জ্যান ওবলাক।ম্যাচের শেষ মুহূর্তে এসে এমন সুযোগ মিস! রোনালদো যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। রীতিমত কান্নায় ভেঙে পড়েন পাঁচবারের ব্যালন ডি‘অরজয়ী তারকা। শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকা রোনালদোকে এসে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তার সতীর্থরা।তবু কান্না যেন থামছিলই না। ছেলের এমন কান্না দেখে আবেগী হয়ে পড়েন রোনালদোর মা-ও। এ সময় গ্যালারিতে বসে কাঁদতে দেখা যায় তাকে।

রোনালদো আর তার মায়ের এমন কান্নাভেজা চেহারা অবশ্য ম্যাচ শেষে হাসিতে রাঙিয়েছে। টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে পর্তুগাল। টাইব্রেকারে প্রথম শটটিই নেন রোনালদো, করেন গোলও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category