সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৫

  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮৪ Time View

তুরস্কের উপকূলীয় শহর ইজমিরে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৩০ জুন) ইজমিরে প্রবল বিস্ফোরণে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে বাড়ির সামনে থাকা কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার মানুষদের দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়েছিল।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।বিস্ফোরণে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি গত শনিবার গ্যাসের ট্যাংক বদল করে নতুন লাগিয়েছিলেন।

সূত্র: ডয়েচে ভেলে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category