বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

পচা শামুকে পা কাঁটা নিয়ে সতর্ক পর্তুগাল

  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯৬ Time View

টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচ জিতে দারুণ শুরু করে শেষ ষোলো নিশ্চিত করার পর শেষ ম্যাচে জর্জিয়ার বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে পর্তুগাল। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোতে লড়াইয়ে নামার আগে তাই অনেক সতর্ক পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ।

ফ্রাঙ্কফুর্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসে এই স্প্যানিশ কোচ বলেন, ‘আগামীকালের দিনটি অন্যরকম। এটা জীবন মরণ ম্যাচ।’

স্লোভেনিয়াকে বেশ ভালোভাবেই চেনা আছে রবার্তো মার্টিনেজের। বেলজিয়ামের কোচ থাকাকালীন স্লোভেনিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি। এই কোচ বলেন, ‘আমরা ওদের ভালোভাবে জানি। ইউরোপের সব টিমই অনেক মানসম্পন্ন। তারা সবাই বিশ্বাস করে তারা জিততে পারে।’

তাদের বিপক্ষে সতর্ক থাকার ব্যাপারে এই কোচ বলেন, ‘সামান্য ভুলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তারা খুব দক্ষতাসম্পন্ন এবং প্রতিপক্ষকে ঘায়েল করে দিতে পারে। তারা এমনভাবে খেলে যাতে আপনার নিজের সেরাটাই দিতে হবে তাদের বিপক্ষে।’এই স্লোভেনিয়ার কাছে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে হেরেছিল পর্তুগাল। এই কোচ বলেন, ‘সেটি ছিল প্রীতি ম্যাচ। এটা সেই রকম না। এটা স্লোভেনিয়ার ইতিহাসের সেরা মুহূর্ত শেষ ষোলোতে খেলাটা। আমরা তাদের সম্মান করি। তাদের খেলা দেখলে মনে হয় কোন ক্লাব খেলছে। তারা রক্ষণভাগের দিক দিয়ে অন্যতম সেরা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category