সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

আরও ৫০০ কোটি ডলার দান করলেন ওয়ারেন বাফেট

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৯১ Time View

বার্কশায়ার হ্যাথাওয়ের আরও ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার দাতব্য সংস্থায় দান করলেন বিশ্বের অন্যতম ধনকুবের ওয়ারেন বাফেট। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও চারটি ফ্যামিলি দাতব্য সংস্থায় এই অর্থ দান করেছেন তিনি। ২০০৬ সালের পর বার্ষিকভিত্তিতে এটা সবচেয়ে বড় অনুদান তার।

এসব দাতব্য সংস্থায় ওয়ারেন বাফেটের অনুদান বেড়ে ৫৭ বিলিয়ন ডলার হয়েছে। সবশেষ অনুদানের ঘোষণা আসে শুক্রবার।এদিন বাফেট গেটস ফাউন্ডেশনে ৯ দশমিক ৯৩ মিলিয়ন ডলার দান করেন। এখন পর্যন্ত এই দাতব্য সংস্থাটিতে মোট ৪৩ বিলিয়ন ডলার অনুদান দিয়েছেন ওয়ারেন বাফেট।

এছাড়াও তিনি তার প্রয়াত স্ত্রীর নামে করা সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশনে ৯ লাখ ৯৩ হাজার ৩৫টি শেয়ার এবং সন্তানদের দ্বারা পরিচালিত তিনটি দাতব্য সংস্থায় ৬ লাখ ৯৫ হাজার ১২২টি শেয়ার দান করেছেন।

৯৩ বছর বয়সী বাফেট তার কোম্পানির ৯৯ শতাংশই দান করে দেওয়ার পরিকল্পনা করেছেন।

বার্কশায়ার হ্যাথাওয়ে বর্তমানে ৮৮০ বিলিয়ন ডলার মূল্যের কোম্পানি। এটির অধীনে বেশ কিছু ব্যবসা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিএনএসএফ রেলপথ ও গেইকো
গাড়ী বীমা। তাছাড়া অ্যাপলেও রয়েছে শেয়ার।

কোম্পানিটির এখনো ১৪ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক বাফেট। যদিও ২০০৬ সালের পর থেকে তিনি অর্ধেকের বেশি শেয়ার দান করে দিয়েছেন।ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ১২৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের ১০তম শীর্ষ ধনী বাফেট।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category