রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

অভিজিৎ দেবকে নিয়ে হিন্দি সিনেমা নির্মাণ করবেন

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১৩ Time View

টালিউডের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে পরিচালক অভিজিৎ দক্ষিণী সিনেমা তৈরি করছেন! শুধু তা-ই নয় তিনি নাকি তামিল, তেলেগুতে সিরিজও নির্মাণ করবেন।

এমন সংবাদ ছড়ালে পরিচালকের গণমাধ্যমকে বলেন, ‘সবে তো তিনটা বাংলা সিনেমা করেছি। এখনই বাংলা ছাড়ব!’

হাত মিলিয়ে একের পর এক সুপারহিট বাংলা ছবি দিয়েছেন অভিজিৎ। তার প্রজাপতি সিনেমা তো ব্লকবাস্টার। মিঠুন চক্রবর্তী ও দেবকে একফ্রেমে এনে, রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অভিজিৎ। হঠাৎই টলিপাড়ায় রটে গেল সেই অভিজিৎ নাকি বাংলা সিনেমা ছেড়ে তামিল, তেলুগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

পরিচালক অভিজিৎ জানিয়েছেন, ‘জানি না কেন, এসব রটে গেল। আমি কখনোই, কোথাও এমন কোনো কথা বলিনি। আপাতত বাংলাতেই আছি। বাংলাতেই সিনেমা বানাবো।’দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার রটনাকে ফুৎকারে উড়িয়ে, অভিজিৎ এক গোপন তথ্য বলা ভালো গোপন স্বপ্নের কথা ফাঁস করলেন। তার কথায়, ‘তামিল, তেলুগু নয়। যদি বানাই তাহলে হিন্দি সিনেমা বানাব। আর সেই সিনেমার নায়ক হবে দেব। এবং প্রযোজক হবেন অতনু রায় চৌধুরী।’ তবে এসব প্ল্যান মগজে থাকলেও, পরিচালক এখন ব্যস্ত ছোটপর্দায় গানের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের পরিচালনায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category