বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

অপূর্ব ও পুত্র আয়াশের জন্মদিন আজ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭১ Time View

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার একমাত্র ছেলে আয়াশের জন্মদিন আজ। বাপ-বেটার স্পেশাল এ দিনটিতে কোনো শুটিং রাখেননি অপূর্ব। মায়ের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, জন্মদিন উপলক্ষ্যে অনুভূতি জানাতে গিয়ে মায়ের প্রতি অনেকটা ইমোশনাল হয়ে পড়েন অপূর্ব। এছাড়া জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হওয়ার কথা জানাতে ভুলেনিনি অপূর্ব।

তিনি বলেন, আমি আজকে যা, যে অবস্থানে আছি তার কৃতিত্ব আসলে আমার ভক্তদের। তারা সারা বছরই আমাকে এত এত ভালোবাসায় সিক্ত করে রাখেন, যেটা দেখে আমি মাঝেমধ্যেই অবাক হয়ে যাই।

ভাবি, এত ভালোবাসা পাওয়ার মতো কি কিছু করতে পেরেছি আমি? আর জন্মদিনে তো তারা আমাকে প্রতিবারই চমকে দেন। এই ভালোবাসার আসলে প্রতিদান কীভাবে দিতে হয়, আমি জানি না।

অপূর্ব আরও বলেন, মডেলিং থেকে অভিনয়ে এসেছিলাম। সেই থেকে কাজ করে যাচ্ছি। কিন্তু এখনো মনে হয় যে, অনেক কিছু দেওয়া বাকি, করা বাকি। যতক্ষণ সামর্থ্য আছে কেবল অভিনয়টাই করে যেতে চাই।

অপূর্বের মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের শিল্পী ছিলেন। সেই সুবাদে ছোট বেলা থেকেই শোবিজের সঙ্গে সখ্য তার। ২০০২ সালে তিনি ‘ইউ গট দ্য লুকস’ অনুষ্ঠানে ‘মিস্টার বাংলাদেশ’ খ্যাতি অর্জন করেন। সেই থেকেই শোবিজে পথচলা অপূর্বের।

গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ছোট পর্দায় অপূর্বের কাজ শুরু হয়। তবে ২০০৬ সালে গাজী রাকায়েতের ‘বৈবাহিক’ নাটক দিয়ে প্রথম অভিনয়ে নাম লেখান। এরপর থেকে চুটিয়ে কাজ করে চলেছেন এই ইন্ডাস্ট্রিতে।

২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমা দিয়ে রূপালি জগতে অভিষেক করেন। অভিনয়ের পাশাপাশি অপূর্ব খুব ভালো গানও করেন। তার কণ্ঠে ‘তুমি আকাশ হয়ে যাও’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’-এ অভিনয় করেছেন নাম ভূমিকায়। এতে বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, রাশেদ মামুন অপু, নাজমুস সাকিব, সাবরিন আজাদ প্রমুখ অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category