বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বাংলাদেশের হারের পর অবসরের ঘোষণা ওয়ার্নারের

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৮১ Time View

বাংলাদেশের খেলার দিকে তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কোনোমতে জিতে গেলেই যে অসিদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতো। কিন্তু আফগানদের ১১৫ রানে আটকে দিয়েও পারেনি বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিতে নাম লিখিয়েছে আফগানিস্তান। তাতেই বিদায় হয়ে গেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হার দেখে অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ৩৭ বছর বয়সী অসি ওপেনার।

তিন ফরম্যাটের মধ্যে কেবল টি-টোয়েন্টিটাই অবসর নেওয়ার বাকি ছিল ওয়ার্নারের। ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলেছেন নভেম্বরে বিশ্বকাপের ফাইনাল জয়ের মধ্য দিয়ে। জানুয়ারিতে খেলেন তার শেষ টেস্ট। এরপরই জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপই হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেটাই হলো।

ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি-টোয়েন্টি পরিসংখ্যান সম্বলিত পোস্টে তাকে ধন্যবাদ দিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টি খেলে ৩২৭৭ রান করেছেন ওয়ার্নার।বাঁহাতি এই মারকুটে ব্যাটারের নামের পাশে আছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৪৯ সেঞ্চুরিসহ প্রায় ১৯ হাজার রানের মালিক তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category