বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ড্র করেও দলের পারফরম্যান্সে খুশি ব্রাজিল কোচ

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৮০ Time View

প্রতিযোগিতামূলক ম্যাচে টানা পাঁচ ম্যাচ জয়হীন কাটালো ব্রাজিলের। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের।

ব্রাজিলের খেলায় ছিল না সেই ‘শৈল্পিক ব্রাজিলে’র ছোঁয়া। তুমুল আক্রমণ করলেও একজন ফিনিশারের অভাববোধ হয়েছে ব্রাজিল দলে। তবুও দলের পারফরম্যান্স নিয়ে খুশি কোচ দরিভাল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রথম ম্যাচ বিবেচনায় আমরা ভাল খেলেছি। আমরা পুরো সময় জুড়েই পাস দিয়ে খেলেছি। আমরা কিছু গোলের সুযোগও তৈরি করেছিলাম।’

দলের ফিনিশিং নিয়ে একটু চিন্তিত কোচ দরিভাল। ‘হাঁ, আমি মানি আমাদের ফিনিশিং ভালো হয়নি; কিন্তু সার্বিক দিক বিবেচনায় আমরা ইতিবাচক খেলেছি। আমাদেরকে এটার সমাধান খুঁজে বের করতে হবে। আমরা সঠিক পথেই রয়েছি। উন্নতি হবেই।’দলের পারফরম্যান্স সম্পর্কে কোচ বলেন, ‘আমাদের কিছু মুহূর্তের দরকার ছিল, কিছু আক্রমণাত্মক দৌড়ের দরকার ছিল। আমার কাছে মনে হয়েছে এটাই আমাদের বড় দুর্বলতা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category