বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

‘অপমানকর’ শব্দ ব্যবহার করায় নিষিদ্ধ আলবেনিয়ার ফুটবলার

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮০ Time View

ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে ২-২ ব্যবধানে ড্র করে এখনো শেষ ষোলোর আশা জিইয়ে রেখেছে আলবেনিয়া। কিন্তু মরার উপর খাড়ার ঘা জুটেছে তাদের।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে আলবেনিয়ার স্ট্রাইকার মিরলিন্দ ডাকুকে দেখা যায় হ্যান্ড মাইকে কাউকে অপমানকর শব্দ চয়নে উল্লাস করছেন। যা ধরা পড়েছে মাইক্রোফোনে। এজন্য তাকে দুই ম্যাচে নিষিদ্ধ করেছে উয়েফা।

২৬ বছর বয়সী রুবিন কাজানের এই ফরোয়ার্ড নর্থ মেসিডোনিয়াকে নিয়ে অপমানকর শব্দ ব্যবহার করেন অথচ নর্থ মেসিডোনিয়া ইউরোতে খেলছেই না। পরবর্তীতে তিনি ক্ষমা চান। কিন্তু উয়েফা তাকে ক্ষমা করেনি।

এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ডাকুর নিষিদ্ধের খবর নিশ্চিত করে উয়েফা। এর ফলে স্পেনের বিপক্ষে ইউরোর শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। আরেক ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন উয়েফা ন্যাশন্স লিগের খেলায়।ডাকুকে নিষিদ্ধ করার দিনে আলবেনিয়ার ফুটবল ফেডারেশনকেও জরিমানা করেছে উয়েফা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সমর্থকদের নানা উগ্র আচরণে ৪৭ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে তাদেরকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category