মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

রাশিয়ায় বন্দুকধারীদের হামলা: প্রাণ গেল ১৫ পুলিশ সদস্যের

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৭৯ Time View

রাশিয়ার দাগেস্তানে দুটি গির্জা ও পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।হামলাকারীদের মধ্যে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রে অবস্থিত ডারবেন্ট এবং মাখাচকালা শহরে পৃথক দুটি হামলায় ঘটনা ঘটে। বন্দুকধারীরা দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায়।হামলার শিকার হওয়া পুলিশ পোস্ট প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ।

দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভজানিয়েছেন, হামলাকারীদের মধ্যে ৬ জনকে হত্যা করা হয়েছে।হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category