রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

চীনে ভারী বৃষ্টিতে ভূমিধস, নিহত ৮

  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৫ Time View

চীনের মধ্যঅঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির অনেক এলাকাতেই বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার (২৩ জুন) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারী বৃষ্টিতে হুনানপ্রদেশে একটি গ্রামে ভূমিধসের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।বলা হয়, রোববার সকালের দিকে চারটি বাড়ি ভেঙে পড়ে ও আটজন নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে তীব্র বৈরী আবহাওয়ার সম্মুখীন হচ্ছে চীন। দেশটিতে কোথাও দেখা যাচ্ছে বন্যা, আবার কোথাও তাপপ্রবাহ।

চীনের আবহাওয়া বিভাগ হুবেই ও আনহুই প্রদেসহ বেশ কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

এদিকে এদিকে তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে আহত হয়েছেন ৭৫ জনেরও বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা। তিনি জানান, দাবানল এখন দিয়ারবাকির ও মারদিন প্রদেশে ছড়িয়ে পড়েছে ও এতে ১২ জন মারা যাওয়ার পাশাপাশি আরও ৭৮ জন আহত হয়েছেন। পাঁচজনকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category