মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

তুরস্কে ভয়াবহ দাবানল, হতাহতের সংখ্যা অর্ধশত

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৮৩ Time View

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ওই অঞ্চলের অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

আজ শুক্রবার (২১ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্সে এক পোস্টে বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পাঁচজন মারা গেছে এবং ৪৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে রাতে বিশাল আকারের অগ্নিকুণ্ড জ্বলতে দেখা গেছে। সঙ্গে আকাশে বড় কালো ধোঁয়ার মেঘও দেখা গেছে এসব ছবিতে।

কোচা জানান, ঘটনাস্থলে চারটি জরুরি সেবাদাতা দল ও ৩৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, বৃহস্পতিবার দিনের শেষে দিয়াবাকিরের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। জোরালো বাতাসের কারণে তা দ্রুত পাঁচটি গ্রামে ছড়িয়ে পড়ে দাবানলের আকার ধারণ করে। দুর্ভাগ্যজনকভাবে দিয়ারবাকিরের তিনজন ও মারদিনের দুইজন প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category