বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘৯’ নম্বর জার্সি পরে খেলবেন এনড্রিক

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১০৫ Time View

ব্রাজিলের মতো দলের ক্ষেত্রে নয় নম্বর জার্সি ওজন অনেক। এই জার্সি পরেই খেলেছিলেন রোনালদো ফেনোমেনন। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদোর সেই ৯ নম্বর জার্সি পরেই কোপা আমেরিকাতে খেলতে দেখা যাবে ব্রাজিলের তরুণ তুর্কি এনড্রিককে।

সদ্যই রিয়াল মাদ্রিদে নাম লেখিয়েছেন এই ফুটবলার। ইতোমধ্যে ব্রাজিলের তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছেন এনড্রিক। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকে।

মাদ্রিদে স্পেনের বিপক্ষে তার দেওয়া গোলেই ৩-৩ ব্যবধানে ড্র করেছিল ব্রাজিল। কোপার আগে আরেক প্রীতি ম্যাচে মেক্সিকোকে তার দেওয়া অতিরিক্ত সময়ের গোলেই ৩-২ ব্যবধানে হারায় সেলেসাওরা।

এনড্রিকের ৯ নম্বর জার্সি পাওয়ার ব্যাপারে কোচ দরিভালও নিশ্চয়তা প্রদান করেছেন। তাছাড়া কেপায় ব্রাজিল একাদশে তার থাকাটাও অনেকটা নিশ্চিত বলা যায়।জাতীয় দলের হয়ে প্রায় ৯০ মিনিট খেলে তিনটি গোল ইতোমধ্যে করেছেন। তবে কোনো ম্যাচেই ৩০ মিনিটের বেশি খেলতে পারেননি এনড্রিক। ব্রাজিলের কোপা আমেরিকা যাত্রা শুরু হবে জুনের ২৪ তারিখ কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category