বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

যে ডিফেন্ডার ছিলেন মেসির কঠিন প্রতিদ্বন্দ্বী

  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮৪ Time View

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বলেছেন, ক্যারিয়ারে তিনি যত ডিফেন্ডারকে মোকাবেলা করেছেন তাদের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের কিংবদন্তি সার্জিও রামোস।

রামোস আর মেসির লড়াই দেখা যেত স্প্যানিশ লা লিগায়। সে সময় মেসি খেলতেন বার্সেলোনায় আর রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের নেতৃত্ব দিতেন রামোস।

রামোসকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে মেসি বলেন, ‘সার্জিও রামোস আমার সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। যখন আমরা দুজন স্পেনের এল ক্লাসিকোতে খেলতাম।’

২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) সতীর্থ হয়েছিলেন মেসি-রামোস। একটি ইউটিউব শো-তে তার ক্যারিয়ারে কোন খেলোয়াড়ের সাথে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সে সম্পর্কে বলেছেন মেসি।

মেসি বলেন, ‘সার্জিও রামোসের সঙ্গে আমার অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা পরে সতীর্থ হয়েছিলাম। তার আগে এল ক্লাসিকোতে আমাদের তীব্র লড়াই হয়েছে।’

রামোস এর আগে মেসিকে ‘এখন পর্যন্ত তৈরি হওয়া সেরা খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করেছেন।

সেভিয়া থেকে রামোস বিদায়ের ঘোষণা দিয়েছে। স্পেনের সাবেক অধিনায়ক পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে ছেলেবেলার ক্লাবে ফিরেছিলেন। সেভিয়ার হয়ে ৩৭টি খেলায় ৭টি গোলও করেছেন এই সেন্টারব্যাক।অনেকে মনে করেছিলেন রামোস খেলা ছেড়ে দেবেন। তবে খেলা ছাড়ার চিন্তাভাবনার কথা অস্বীকার করেছেন তিনি। রামোস বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট বোধ করছি। আমি খেলা চালিয়ে যেতে চাই। সেটা আরো এক বা দুই বছর। আমার কাছে সেভিয়ায় থাকার বিকল্প ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category