বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিশ্বে নয়া শীতল যুদ্ধের আশঙ্কায় জার্মান চ্যান্সেলরের হুশিয়ারি

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

জার্মানির চ্যান্সেলর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বকে বিভিন্ন ব্লকে বিভক্ত করার মধ্য দিয়ে একটি নয়া শীতল যুদ্ধ সংঘটিত হতে পারে।

উলফ শোলৎজ রোববার (৪ ডিসেম্বর) ফরেন অ্যাফেয়ার্সে একটি নিবন্ধ লেখেন। ওই নিবন্ধে তিনি লিখেছেন: পশ্চিমাদের উচিত গণতান্ত্রিক মূল্যবাধগুলো রক্ষা করা এবং স্বাধীন সমাজব্যবস্থা রক্ষা করা। বিশ্বকে আবারও বিভিন্ন ব্লকে বিভক্ত করার পাঁয়তারা এড়িয়ে যাবার কথাও বলেন তিনি। জার্মানির মিত্রদের ভূখণ্ড সম্ভাব্য হামলা, সাইবার যুদ্ধ এবং এমনকি পারমাণবিক হামলার দূরবর্তী সম্ভাবনার হুমকির মধ্যে রয়েছে বলে শোলৎজ  মন্তব্য করেন।

ওই নিবন্ধে তিনি আরও লিখেছেন, রাশিয়া এবং চীন একটি বহুমুখী বিশ্বকে হুমকি দিচ্ছে। তাদের হুমকি মোকাবেলায় শক্তিশালী ইউরোপীয় এবং ট্রান্সআটলান্টিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। পশ্চিমারা দাবি করছে রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু করতে চাচ্ছে।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মস্কোর পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারকে গুরুতর ভুল বলে মনে করছেন।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিযোগ করছেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়াকে রক্ষা করার জন্য মস্কো তাদের সকল হাতিয়ার কাজে লাগাবে বলে স্পষ্ট ঘোষণা করেন পুতিন। পারমাণবিক অস্ত্রও সেইসব হাতিয়ারের মধ্যে থাকতে পারে বলে অকপটে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category