বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

এক যুগের অপেক্ষা ফুরাল মৌসুমীর

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

শুধু মৌসুমী হামিদেরই নয়, তার মা-বাবার পছন্দের অভিনয়শিল্পীও আফজাল হোসেন। তারা টেলিভিশনে আফজাল হোসেনকে দেখলেই কিশোরী মেয়ে মৌসুমী হামিদকে বলতেন, ‘আমাদের সাতক্ষীরার গুণী অভিনেতা তিনি, দেশের গর্ব।’

এভাবে শৈশব থেকে আফজাল হোসেনের সঙ্গে প্রথম পরিচয়। একটু বড় হওয়ার পর মৌসুমী নিজেও অভিনেতা আফজাল হোসেনের অভিনয়ের প্রেমে পড়েন। মৌসুমীর একসময় অভিনয়ে যাত্রা শুরু হয়। তারপর থেকে ইচ্ছা ছিল আফজাল হোসেনের সঙ্গে পর্দা ভাগাভাগি করার। এ জন্য অপেক্ষা করতে হয়েছে এক যুগ।

অবশেষে ‘যাপিত জীবন’ সিনেমা সেই সুযোগ করে দিল। মৌসুমী হামিদ বলেন, ‘আফজাল হোসেন ভাইয়ের সঙ্গে অভিনয় করার ইচ্ছা অনেক দিনের। কিন্তু কোনোভাবেই সুযোগ হচ্ছিল না। এ জন্য আমাকে ১২-১৩ বছর অপেক্ষা করতে হলো।

তিনি যেমন ভালো অভিনেতা, তেমনি ভালো একজন মানুষও। অভিনয় নিয়ে তার কাছ থেকে নতুন অনেক কিছু শিখছি। একজন গুণী অভিনেতার সান্নিধ্যে থাকলে প্রতিমুহূর্তে পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা কিছু শেখার থাকে। এমন সুযোগ আমার জন্য অনেক বড় সৌভাগ্যের।’

‘যাপিত জীবন’ উপন্যাসের পটভূমি ভাষা আন্দোলন ঘিরে। গল্পের নায়ক থাকেন জাফর। তাকে দেখা যায়, বাঙালি জাতিসত্তার প্রতিনিধিত্ব করতে। কাহিনি যত এগোতে থাকে, ততই বোঝা যায় বাঙালির শিকড় ও চিন্তার প্রতিচিত্র হয়ে ওঠে ‘যাপিত জীবন’।

এই উপন্যাস একসময় হয়ে ওঠে বাংলা ও বাঙালির শিকড়ের অস্তিত্বের কথা। জাফরকে দেখা যায় বাঙালির বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভাষা ও মাটির জন্য কথা বলতে। তবে সিনেমার কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনো বলতে চান না মৌসুমী হামিদ।

তিনি জানালেন, ‘সময়টাই আমাদের গল্পের নায়ক। এখানে চরিত্রের চেয়ে মানবিক যে প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, সেটা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। যে কারণে সিনেমাটি করছি।’ সেলিনা হোসেনের উপন্যাস থেকে এর চিত্রনাট্য করেছেন যৌথভাবে অনিমেষ আইচ ও ইমতিয়াজ হূদয়।

বাংলাদেশ সরকারের ২০২১-২২ অর্থবছরের অনুদান পাওয়া এই ছবিতে অভিনয় করছেন ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, আফজাল হোসেন, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, আশনা হাবিব ভাবনা, মৌসুমী হামিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category