মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

পশু কোরবানির মধ্যদিয়ে শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা

  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৭৩ Time View

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে পশু কোরবানির মধ্যদিয়ে। হজের তৃতীয় দিনে আজ সকাল থেকে মক্কা থেকে পূর্বে মিনায় জমায়েত হয়েছেন হাজিরা। মিনায় তিন জামরাতে হাজিরা শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন।

পরে কোরবানি ও চুল কাটার মধ্য দিয়ে ইহরাম থেকে মুক্ত হয়ে শেষ হবে হজের মুল আনুষ্ঠানিকতা। এরপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত শেষে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা।

এর আগে গত শুক্রবার থেকে মিনায় হাজিদের অবস্থানের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার মিনা থেকে দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে হাজির হন তারা। সেখানে হজের খুতবার সঙ্গে জোহর ও আসরের নামাজ একত্রে জামায়াতে আদায় করেন তারা।

গত ৬ জুন পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায় সৌদি আরবে। সে সময় দেশটির সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় ঈদুল আজহার তারিখ। সেদিনই আদালত জানান, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৫ জুন সৌদি আরবে পবিত্র আরাফাহ দিবস এবং ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category