মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

কুয়েতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩৫

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭১ Time View

কুয়েতের দক্ষিণাঞ্চলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

বুধবার (১২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমও আগুন লাগার খবর নিশ্চিত করেছে। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুয়েতের তথ্য মন্ত্রণালয়।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, কুয়েতের দক্ষিণাঞ্চলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৯ জনে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়।

অগ্নিকাণ্ডে আহতদেরকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কুয়েত স্বাস্থ মন্ত্রণালয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ বলছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত চার জন ভারতীয়ও নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে কুয়েত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category