রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বিগ বস উপস্থাপনায় সালমানের চেয়ে ৬ গুণ কম পারিশ্রমিক নিচ্ছেন অনিল

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১০৫ Time View

এবার সালমানের বদলে অনিল কাপুরকে দেখা যাবে ‘বিগ বস ওটিটি’ উপস্থাপনা করতে। তিনি তৃতীয় সিজনে থাকছেন। তবে এ শো উপস্থাপনার করার জন্য ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন অনিল কাপুর- তা নিয়ে এখন আলোচনা হচ্ছে।

চলতি বছরের ২১ জুন থেকেই শুরু হচ্ছে ‘বিগ বস ওটিটি’-র তৃতীয় সিজন। আর সেখানেই উপস্থাপক হিসেবে থাকবেন অনিল কাপুর। শোনা যাচ্ছে, ৬৭ বছরের এ অভিনেতা, প্রত্যেক এপিসোডে ২ কোটি রুপি করে পারিশ্রমিক নিচ্ছেন।প্রত্যেক সপ্তাহে ২ দিনের এপিসোড অর্থাৎ, সাপ্তাহিক ৪ কোটি রুপিতে এ উপস্থাপনা করছেন অনিল কাপুর। কিন্তু সালমান খান? দীর্ঘদিন থেকে যিনি বিগ বস পরিচালনা করে আসছেন, তার পারিশ্রমিক ঠিক কত ছিল?

একটি সূত্রে জানা গেছে, ‘সালমান খান অনিল কাপুরের ৬ গুণ বেশি পারিশ্রমিক নিতেন এ শো উপস্থাপনা করার জন্য। তবে তার জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। কেন তিনি এ শো থেকে সরলেন, এখন পর্যন্ত তা স্পষ্ট নয়। এর আগে বিগ বসের সঞ্চালক হিসেবে দেখা গেছে করণ জোহরকেও। শোনা যাচ্ছে, তিনি নাকি ২ থেকে আড়াই কোটি রুপি পারিশ্রমিক নিতেন প্রত্য়েক এপিসোডে। তবে আপাতত অনিল কাপুর তার উপস্থাপনায় নতুন কী কী অভিনবত্ব নিয়ে আসেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন বিগ বস ভক্তরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category