বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নির্বাচনের প্রস্তুতি নিতে ইমরান খানের নির্দেশ

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ Time View

সাধারণ নির্বাচনের জন্য ডিসেম্বরের পর আর অপেক্ষা করবে না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী রোববার (৪ ডিসেম্বর) বলেছেন, দলের প্রধান ইমরান খান নিজ দলের পার্লামেন্ট সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করতে বলেছেন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেও পরামর্শ দিয়েছেন। জিওটিভি|

রোববার (৪ ডিসেম্বর) এক টুইট বার্তায় ইমারান কানের এ ঘোষণার কথা জানিয়েছেন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

তিনি জানান, দলের প্রধান নেতা ইমরান খান সব আইনপ্রণেতাদের তাদের নির্বাচনি এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

নির্বাচনি প্রস্তুতির পরামর্শ দিয়েছেন। এছাড়া শিগগিরই পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় (কেপি) নির্বাচনের ডাক দেওয়া হবে বলেও জানিয়েছেন ফাওয়াদ। খবর জিও টিভির।

শনিবার একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে পিটিআই প্রধান ইমরান খান পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে তার ইচ্ছা পোষণ করেন।

ইমরান খান বলেন, তারা যদি মার্চের শেষের দিকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকে, তাহলে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেব না। অন্যথায় আমরা কেপি এবং পাঞ্জাব অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নির্বাচন পরিচালনা করতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচন মার্চের পরে গড়ালে তাতে একমত হবে না তার দল। সরকার একাত্মতা পোষণ না করলে এই মাসেই সমাবেশগুলো ভেঙে দেওয়া হবে।

নির্বাচনের তারিখে সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে শর্তযুক্ত অবস্থানের ওপর জোর দিয়েছেন ইমরান।

বলেন, তারা সিদ্ধান্ত নিতে কতক্ষণ সময় নেবে? তাদের হয় হ্যাঁ অথবা না বলতে হবে। আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, সরকার এভাবে দেশকে নামিয়ে দেবে।

তারা (সরকার) চাইলে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি নির্বাচন কত তারিখে হতে পারে। বাজেটের পর নির্বাচন হওয়ার কোনো উপায় নেই বলেও জানান ইমরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category