বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

শঙ্কা কাটিয়ে ইকুয়েডরের বিপক্ষে খেলবেন মেসি

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৮ Time View

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে এবারের কোপা আমেরিকার আসরের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচকে সামনে রেখে প্রীতি ম্যাচে আগামীকাল ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা৷

প্রীতি ম্যাচ বিধায় মেসির খেলা নিয়েও কিছুটা শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে মেসির মাঠের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন কোচ স্কালোনি। ইকুয়েডরের বিপক্ষে খেলতে দেখা যাবে লা পুলগাকে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মানুষ মেসিকে এই ম্যাচে দেখতে পারবে। সে অবশ্যই কিছু মিনিটের জন্য হলেও খেলবে। আমাদেরকে সতর্কতার সাথে এটি বিবেচনায় নিতে হবে যাতে করে সবাই খেলার সুযোগ পায়।’

তবে মেসি কতক্ষণের জন্য খেলবেন সেটার ব্যাপারে নিশ্চয়তা দেননি স্কালোনি। শিকাগোতে নামার আগে এই বিশ্বকাপ জয়ী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি মেসি খেলবে তবে ৩০ মিনিট নাকি ৬০ মিনিটের জন্য খেলবে সেটি নিশ্চিত না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে এই ম্যাচে মাঠে নামবে।’আর্জেন্টিনার হয়ে ২০২৩ সালের অক্টোবরের ১২ তারিখ শেষবারের মত মাঠে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছল তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category