বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ম্যাচ হেরে সুযোগ-সুবিধা না পাওয়ার অজুহাত শ্রীলঙ্কার

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৬ Time View

শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে ২ উইকেটের কষ্টার্জিত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। রিশাদ হোসেনের তোপের পর তাওহিদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের ইনিংসের উপর ভর করে শেষের শঙ্কা উড়িয়ে জয় পেয়েছে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারের পর আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশের কাছেও হারলো শ্রীলঙ্কা। ম্যাচ হারের পর যুক্তরাষ্ট্রের কন্ডিশনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পাওয়ার অজুহাত তুলেছেন শ্রীলঙ্কার টিম ম্যানেজার মাহিন্দা হ্যালানগোদা।

হ্যালানগোদার দাবি, শ্রীলঙ্কার ক্রিকেটররা অনেক আগেই যুক্তরাষ্ট্রে এসেছেন। তারা নর্থ ক্যারেলিনার মরিসভিলেতে অবস্থান করছিলেন। কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি। যে কারণে পিচের ধরন বুঝতে ব্যর্থ হয়েছে তারা। এর ফলেই বাংলাদেশের কাছে হারতে হয়েছে লঙ্কানদের।

হ্যালানগোদা বলেন, ‘কন্ডিশন এবং পিচ ছিল সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি এসেছি। নর্থ ক্যারোলিনায় মরিসভিলে নামক একটি জায়গায় ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে পুরো সময়টা অনুশীলন করতে পারিনি। সেখানকার উইকেট মানসম্মত ছিল না। আমরা একে কিছুটা কঠিন বলে মনে করেছি।’v

তিনি আরও বলেন, ‘আমি বলবো না যে আমরা হেরেছি। কিন্তু আপনি যখন যুক্তরাষ্ট্রের অন্য ম্যাচগুলোর রেকর্ড দেখবেন, সেখানে কম রানের স্কোর দেখা যাবে। সর্বাবস্থায় পরিস্থিতির সঙ্গে অবশ্যই খাপ খাইয়ে নিতে হবে এবং আপনি একটি মোটামোটি মানের স্কোর পেতে হবে যেন বোলাররা স্বাচ্ছন্দে খেলতে পারে এবং দলকে জেতানোর চেষ্টা করতে পারে।’

বৃষ্টির কারণে যেহেতু অনুশীলন করতে পারছিলেন না, সেজন্য নতুন মাঠ চেয়েছিলেন লঙ্কানরা। কিন্তু সেটিও তারা পাননি বলে দাবি করেন হ্যালানগোদা।হ্যালানগোদা বলেন, ‘আমরা আসলে এটা (নতুন মাঠে যাওয়া) করার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সব পাইনি। আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারাই আমাদের নর্থ ক্যারোলিনায় জায়গা খুঁজে পেতে সাহায্য করেছিল। অন্য সব জায়গা সম্পূর্ণ দখল করা ছিল। এমনকি আমরা যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে একটি সিরিজ খেলার চেষ্টা করেছি। আপনি জানেন, বাংলাদেশ ইতিমধ্যেই তাদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিল। সেই কারণে আমাদের নর্থ ক্যারোলিনা যেতে হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category