মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

মোদী শপথ নেবেন ৮ জুন

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৬৬ Time View

ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী ৮ জুন তার শপথ অনুষ্ঠান হবে। বুধবার (৫ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে নিজের ও মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান মোদী।ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিজেপি। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনেও ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর দল। ৪০০ আসনে জয়ের যে লক্ষ্য ছিল তার ধারে কাছেও ঘেষতে পারেনি তারা। এমনকি বিজেপি এককভাবে ৩০০ আসনও পার করতে পারেনি।

৫৪৩ আসনের মধ্যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ২৭২টি আসন। তবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এ সংখ্যা পার করেছে।এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট জয় পেয়েছে ২৩৫ আসনে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।চলতি লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০ আসনে জয় পেয়েছে, যা আগের বারের চেয়ে ৬৩টি কম। অন্যদিকে কংগ্রেস এককভাবে ৯৯ আসনে জয় পেয়েছে। অথচ ২০১৯ সালের নির্বাচনে দলটি ৫২ আসনে জিতেছিল

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category