বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

রোনালদোকে টপকে মেসির আরও এক রেকর্ড

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

সময়ের দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের দ্বৈরথটা প্রায় দেড় দশকের। বিশ্বমঞ্চেও দেখা মেলে সেই দ্বৈরথের। চলতি বিশ্বকাপেই এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো, আবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি।

গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন সিআর সেভেন। ওই পুরস্কারটা নিয়ে বিশ্বমঞ্চে সপ্তমবারের মতো ম্যাচসেরা হয়েছিলেন রোনালদো, যা বিশ্বমঞ্চে রেকর্ড।

সিআর সেভেনের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। নক-আউটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ম্যাচসেরা হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। এতে গড়ে ফেলেছেন বিশ্বমঞ্চে নতুন রেকর্ড। এ নিয়ে বিশ্বকাপে আটবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মেসি। ৬ বার ম্যান অব দ্য ম্যাচ হয়ে এই তালিকার তিনে আরিয়েন রবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category