বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

দুনিয়ার সব যন্ত্রণা নিয়ে দিবালাকে বাদ দিয়েছেন স্কালোনি

  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭৯ Time View

একসময় তাকে ভাবা হতো আর্জেন্টিনার পরবর্তী তারকা। কিন্তু ৩০ বছর বয়সে এসেও পাওলো দিবালা এখনও একাদশেই জায়গা পাকা করতে পারেননি। একটি বিশ্বকাপ জিতলেও প্রত্যাশা মেটাতে পারেননি সেভাবে। এ মাসে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর।

এর আগে ইকুয়েডর ও গুয়েতামেলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচ তো বটেই, দিবালার জায়গা হচ্ছে না আলবিসেলেস্তেদের কোপার স্কোয়াডেও। এ নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

তিনি বলেন, ‘এখানে শুধু তার ব্যাপার না। যখন আপনি একজন খেলোয়াড়কে বাদ দেবেন, বিশেষ করে যে অবস্থায় আমরা দিয়েছি, এটা সবসময়ই কঠিন। আমাদের তার প্রতি বিশেষ ভালো লাগা আছে কিন্তু সবসময়ই বলেছি, দল সবার আগে।’

‘পজেশনের কথা ভাবনায় আনলে, বিশেষত কিছু জায়গায় আমাদের সমস্যা আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হতো। দুনিয়ার সব ব্যথা নিয়ে আমরা দিবালাকে বাদ দিয়েছি।’রোববার থেকে ফ্লোরিডায় শুরু হয়েছে আর্জেন্টিনার অনুশীলন। একদিন পর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে লিওনেল মেসির। তার সুস্থ থাকার খবর দিলেও স্কালোনির অসন্তোষ আছে কিছু খেলোয়াড়ের ফিটনেসের ব্যাপারে। এজন্যই এখনও ঘোষণা করেননি কোপার স্কোয়াড।স্কালোনি বলেন, ‘কিছু খেলোয়াড়ের অবস্থা আদর্শ নয়। কিছু জায়গায় খেলোয়াড়দের শারিরীক অবস্থা নিয়ে আমাদের সংশয় আছে। আমাদের অনেক জায়গা কাভার করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এজন্যই দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় আছে।’

গত বছরের শেষদিকে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি, এমন গুঞ্জন ছড়িয়েছিল। ৩৬ বছর পর আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতানো কোচ কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়েও।তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ? আমি ইতোমধ্যে নভেম্বরে খারাপ সময় কাটিয়েছি। এখন শক্তি যোগাতে ও নিজেকে মেলে ধরতে হবে। এই মুহূর্তে আমি ভালো আছি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ভিন্ন কিছু না ভাবলে আমি এখানেই আছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category