মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

লন্ডনে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থিদের হাতাহাতি, গ্রেফতার ৪০

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৪ Time View

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ৪০ জন গ্রেফতার হয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতিতে তিনজন পুলিশও আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত তেমন বেশি নয়, তবে একজন মুখে গুরুতর আঘাত পেয়েছেন।

বুধবার ঘটেছে এই ঘটনা। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, কয়েক দিন আগে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ ও ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আবেদন করেন ফিলিস্তিনপন্থিদের একটি দল এবং পুলিশ সেই আবেদন মঞ্জুরও করে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে।

অনুমোদন দেওয়ার আগে পুলিশ শর্ত দিয়েছিল যে স্থানীয় সময় রাত ৮ টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। আবেদনকারীরা সেই শর্তে রাজিও হয়েছিলেন; কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ না করায় পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।হাতাহাতির সময় পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল ছুড়েছেন কয়েকজন বিক্ষোভকারী। তার জেরেই আহত হয়েছেন তিন পুলিশসদস্য।

গ্রেফতারদের বিরুদ্ধে নিরাপত্তা পরিস্থিতিকে বিপন্ন করা, সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি এবং পুলিশের প্রতি হামলার অভিযোগে মামলা করেছে লন্ডন পুলিশ। সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category