মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

ভারতে সর্বকালের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি ছুঁলো দিল্লিতে

  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭২ Time View

ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো দিল্লির তাপমাত্রা। বুধবার (২৯ মে) দুপুরে ভারতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দিল্লির তো বটেই, গোটা ভারতের ইতিহাসেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, চরম তাপপ্রবাহের কবলে পড়েছে উত্তর ও মধ্য ভারতের বড় অংশ। গত মঙ্গলবারই এসব এলাকার অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল।

কিন্তু বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির মুঙ্গেশপুরে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার অতীত রেকর্ড ভেঙে দিয়েছে।

২০১৬ সালে রাজস্থানের ফলোদিতে ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত আট বছর ধরে ভারতের ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তার আগে, ১৯৫৬ সালে রাজস্থানের আলওয়ারে রেকর্ড হয়েছিল ভারতের সর্বোচ্চ ৫০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।কিন্তু চলতি মৌসুমেই ভারতের অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫১ ডিগ্রির কাছাকাছি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category