মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আইন লঙ্ঘনের দায়ে সৌদিতে ১৭ হাজার গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭১ Time View

আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ১৬ থেকে ২২ মে পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবাসিক আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দশ হাজার ৬৬২ জনকে। সীমান্ত ইস্যুতে ধরা হয়েছে চার হাজার ১৪৭ জনকে ও শ্রম ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দুই হাজার ২২১ জনকে।

আরও এক হাজার ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদিতে অবৈধভাবে প্রবেশের সময়, যার অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। তাছাড়া অবৈধভাবে সৌদি থেকে বের হওয়ার সময়ও গ্রেফতার করা হয় ৬৫ জনকে।

তাছাড়া ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্নভাবে অনিয়মকারীদের আশ্রয় দেওয়ার জন্য।

তাছাড়া বৈধ কাগজ সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ৩৩ হাজার ২৫৫ জনকে। ১৩ হাজার ৬৪৬ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রত্যাবাসনের সিদ্ধান্ত।

সীমান্ত আইন ভঙ্গকারীদের যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে অপরাধীদের হতে পারে ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা। বাজেয়াপ্ত করা হতে পারে সম্পত্তি।

সূত্র: গাল্ফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category