মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইসরায়েলি সেনাদের টানেলের ফাঁদে ফেলে বন্দি করলো হামাস

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭৭ Time View

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের টানেলের ফাঁদে ফেলে বন্দি করলো হামাস। হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা শনিবার (২৫মে) এক বিবৃতিতে এ বিষয়টি জানায়।

কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর আল জাজিরার।

এক ভিডিও বার্তায় আবু উবাইদা জানান, একটি সুড়ঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে ইহুদি বাহিনীকে প্রলুব্ধ করেছিল আমাদের যোদ্ধারা পরে ওই বাহিনীর সব সদস্য হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে।

কাসেম ব্রিগেডের পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায় একজন আহত সৈন্যকে মেঝে বরাবর টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার অস্ত্র ও অন্যান্য যুদ্ধ সরঞ্জামের ছবিও দেখানো হয়।

তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া আবু উবাইদা নিজেও তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযাআন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে কমপক্ষে ৩৫ হাজার ৯০৩ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে ৮০ হাজার ৪২০ জন। হামাসও তখন থেকে  ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এর আগে হামাসের হামলায় ১১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। তাছাড়া হামাসের হাতে কয়েক ডজন ইসরায়েলি এখনো বন্দী রেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category