বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

যে একাদশ নিয়ে খেলতে পারে আর্জেন্টিনা

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ Time View

কাতার বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। দ্বিতীয় রাউন্ডে রাত ১টায় লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা|

ঊরুর চোটে ক্যাঙারুদের বিপক্ষে শুরুর একাদশে অনিশ্চিত আনহেল দি মারিয়া। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯ মিনিটে এই স্ট্রাইকারকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। দলের সেরা একজন ফুটবলারকে এভাবে তুলে নেওয়ায়, তখনই শুরু হয় আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশাও প্রকাশ করেন সমর্থকেরা।  তবে ম্যাচ শেষে স্কালোনি বিষয়টি পরিষ্কার করেছিলেন, ‘দি মারিয়া ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি।’

বড় কোনো প্রতিযোগিতা আর দি মারিয়ার চোট—নতুন কিছু নয়। গুরুত্বপূর্ণ সময়ে আর্জেন্টিনা আগেও তাঁকে অনেকবার পায়নি। যখনই আবার পেয়েছি, তখনই শিরোপা জিতেছে। কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফি জয়ে দি মারিয়ার গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দি মারিয়া খেলবেন কি–না, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও স্কালোনির উত্তরে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আর্জেন্টিনার কোচ বললেন, ‘অনুশীলনের পর একটা পরিষ্কার ধারণা পাব। দি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। যদি ফিট থাকে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।’

আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, দি মারিয়ার জায়গায় এই ম্যাচে স্কালোনি মাঠে নামতে পারেন–আনহেল কোরেয়া, পাপু গোমেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মধ্যে থেকে কাউকে। তবে এগিয়ে রাখা হয়েছে কোরেয়াকে। মাঠে নামার জন্য আতলেতিকে মাদ্রিদের ফরোয়ার্ড নাকি শতাভাগ প্রস্তুতও রয়েছেন। গুঞ্জন রয়েছে পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে প্রয়োজন পড়লে দি মারিয়াকে মাঠে নামাতে পারেন স্কালোনি।এ ছাড়া শুরুর একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। শুরু থেকে পোল্যান্ড ম্যাচের ১০ জনই থাকতে পারেন। আর্জেন্টিনার একাদশ: গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ, সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, রাইট ব্যাক নাহুয়েল মলিনা, লেফট ব্যাক মর্কোস আকুনিয়া, সেন্ট্রাল মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলিক্সিস ম্যাক অ্যালিস্টার, রাইট উইংয়ে লিওনেল মেসি, লেফটে আনহেল কোরেয়া এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category