বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

গম্ভীরের কোচ হওয়ার পথে বাধা শাহরুখ খান!

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৭৮ Time View

আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতের কোচ হিসেবে থাকবেন না রাহুল দ্রাবিড়। আগামী জুলাইয়েই নতুন কোচ নিয়োগ করবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এবার বিদেশি নিয়োগেও আগ্রহ আছে বিসিসিআইয়ের। তাদের মধ্যে আলোচনায় এসেছিলেন স্টিফেন ফ্লেমিং ও এন্ডি ফ্লাওয়ারের মতো ক্রিকেটারদের নাম।

তবে দ্রাবিড়ের উত্তরসূরি হওয়ার দৌড়ে সবার আগে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। আর রোহিত শর্মাদের দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। গম্ভীর জানিয়ে দিয়েছেন, যদি বিসিসিআই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠায়, তাহলে তিনি ভারতীয় দলের হেডকোচের দায়িত্ব নেবেন।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গম্ভীরকে আনুষ্ঠানিকভাবে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। আর গম্ভীর এমন একজন ব্যক্তি, যিনি সবসময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

গম্ভীরের ভারতের কোচ হওয়ার পথে সমস্যা একটাই। তা হলো- আইপিএলের ফ্র্যাঞ্জাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক শাহরুখ খান।

কারণ, বর্তমানে মেন্টর হিসেবে কলকাতার সঙ্গে চুক্তিবদ্ধ গম্ভীর। আগামী ২৬ মে আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা। এই ম্যাচেও কলকাতার জন্য বড় দায়িত্ব পালন করতে হবে গাম্ভীরকে। এমনকি মৌসুম শেষ হলেও গম্ভীরকে কলকাতা ছাড়বে কিনা, তা নিশ্চিত নয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা ছাড়তে হলে শাহরুখ খানের সঙ্গে সমাঝোতা করতে হবে গম্ভীরকে। সেক্ষেত্রে শাহরুখের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে গাম্ভীরকে। যদি শাহরুখ কলকাতা ছাড়ার অনুমতি দেন, তাহলেই ফ্র্যাঞ্জাইজিটি ছাড়তে পারবেন গাম্ভীর।শাহরুখের অনুমতি পেলেই সমস্যা সমাধান হবে। সেক্ষেত্রে একেবারে নির্ভার হয়ে জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে পারবেন গম্ভীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category