বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

লামিচানেকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, খেলতে পারবেন না বিশ্বকাপে!

  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৭ Time View

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার পরও বিপদ কাটছে না সন্দ্বীপ লামিচানের। নেপালের এই লেগস্পিনারের ভিসা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে লামিচানে নিজেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভিসা না পাওয়ার বিষয়টি জানিয়েছেন।আগামী মাসে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। লামিচানের আগামী সপ্তাহে কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার কথা ছিল।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়া নেপালের চার ম্যাচের মধ্যে দুটি খেলার কথা যুক্তরাষ্ট্রে। টেক্সাসের ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে ফ্লোরিডার লডারহিলে শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে তারা।এরপর উড়ে যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে। সেখানে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে বাকি দুই ম্যাচ নেপালের।২০১৯ সালেও যুক্তরাষ্ট্রের ভিসা আটকে গিয়েছিল লামিচানের। পরে অবশ্য ভিসা মেলেছিল তার। এবার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কিনা, সেটিই দেখার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category