রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

কানে ইতিহাস সৃষ্টি করে ‘জাপানের স্টুডিও জিবলি’র স্বর্ণপাম জয়

  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১১০ Time View

বিশ্বসিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার ‘স্বর্ণপাম’। মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে একটিকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

২০১৫ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের প্রত্যেকটি আসরে সম্মানসূচক ‘স্বর্ণপাম’ দেওয়া হচ্ছে। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এরই মধ্যে অনেকে সম্মানসূচক ‘স্বর্ণপাম’ লাভ করেছেন। এদের প্রত্যেককে বিশেষ ব্যক্তি হিসেবে আয়োজকেরা এ স্বীকৃতি দিয়েছেন।

কিন্তু এবার প্রথমবারের মতো সেই রীতিতে পরিবর্তন এনে সম্মানসূচক ‘স্বর্ণপাম’ কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হলো। জাপানের বিখ্যাত স্টুডিও জিবলি এ সম্মান লাভ করেছে।

‘স্টুডিও জিবলি’র তিন প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা ও তোকুমা শোতেন। ৪ দশকের বেশি সময় ধরে তারা সব বয়সী দর্শকদের নজরকাড়া অসাধারণ কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করেছেন। এদের মধ্যে ইসাও তাকাহাতা প্রয়াত হয়েছেন।

পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সোমবার (২০ মে) বিকেলে হায়াও মিয়াজাকির ছেলে গোরো মিয়াজাকি, স্টুডিও জিবলি, জিবলি মিউজিয়াম ও জিবলি পার্কের পক্ষ থেকে সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণ করেন। তার হাতে এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে থাকা স্প্যানিশ পরিচালক হুয়ান আন্তোনিও বায়োনা এটি তুলে দেন।

পুরস্কার ও বক্তব্য প্রদানের পর গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হায়াও মিয়াজাকি নির্মিত ৪টি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমার প্রদর্শনী হয়েছে। এগুলো হচ্ছে ‘মেই অ্যান্ড দ্য কিটেনবাস’, ‘মিস্টার ডো অ্যান্ড দ্য এগ প্রিন্সেস’, ‘বোরো দ্য ক্যাটারপিলার’এবং ‘লুকিং ফর অ্যা হোম’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category