বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া

  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View

পর্তুগালের জন্য ম্যাচটা ছিল পরীক্ষা নিরীক্ষার। কারণ গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট রাউন্ডে পৌঁছে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জন্য ম্যাচটা বাঁচামরার।

সেই বাঁচামরার ম্যাচে শেষ মুহূর্তে সং হিউং মিন ম্যাজিকে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ার শুধু এই ম্যাচ জিতলেও হতো না, গ্রুপের অন্য ম্যাচের দিকেও থাকতে হতো। গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়ে জয় পেলেও গোলব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে গেল দক্ষিণ কোরিয়া।

ম্যাচের ৯১ মিনিট পর্যন্তও ম্যাচে সমতা ছিল। তখন পর্যন্ত গ্রুপ এইচের সমীকরণ অনুযায়ী উঠে যেত উরুগুয়ে ও পর্তুগাল। তবে সেই মুহূর্তে সং হিউং মিন ম্যাজিকই পাল্টে দিয়েছে কোরিয়ানদের ভাগ্য। না, তিনি গোল করেননি। তবে তিনি নিজের ডি বক্সের সামনে থেকে একা বল নিয়ে ছুটে যান প্রতিপক্ষের ডি বক্সের দিকে।

সেখান থেকে নাটমেগ করে বল পাস দেন সতীর্থ হোওয়াং হি চানকে। হি চানের গোলেই জয় নিশ্চিত করে কোরিয়া। জয়ের পরও উদ্‌যাপন করার সুযোগ ছিল না কোরিয়ার। কারণ উরুগুয়ে-ঘানার ম্যাচ তখনো চলছিল।তখন উরুগুয়ে আর গোল দিলে বাদ পড়ে যেতে তারা। তবে উরুগুয়ে আর গোল দিতে না পারায় তাদের শেষ ষোলো নিশ্চিত হয়। তবে এমন জয় ডাগআউটে বসে দেখতে পারেননি কোরিয়া কোচ পাওলো বেন্তো। গত ম্যাচে লাল কার্ড দেখায় তার থাকতে হয় গ্যালারিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category