বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি

  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View

বাংলাদেশের আর্জেন্টিনা- ব্রাজিল উন্মাদনা নিয়ে আলোচনা বিশ্ব মিডিয়ায়। সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছে সামাজিক মাধ্যমে। এবার আর্জেন্টাইন কোচ লিওন্যাল স্ক্যালোনি বাংলাদেশকে আর্জেন্টিনার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের  উল্লাসের একটি ভিডিও প্রকাশ করে বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা।  ফিফার টুইটারে প্রকাশ পায় ভিডিওটি।

শুক্রবার (২ ডিসেম্বর) আর্জেন্টাইন কোচ লিওন্যাল স্ক্যালোনি বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থকদের  এ ধন্যবাদ জানান।

আর্জেন্টিনার সাংবাদিক করোল দিয়েগো শেষ প্রশ্ন করলেন। ডি স্পোর্টস রেডিওতে কর্মরত এই সাংবাদিক সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থন এবং বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন এবং এই সমর্থন আর্জেন্টিনার খেলায় কতটুকু অনুপ্রেরণা যোগায় তা কোচ স্ক্যালোনির কাছে জানতে চান।

উত্তর দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নাম দুই বার উচ্চারণও করেছেন স্ক্যালোনি। সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থনের ব্যাপারে তিনি বলেন, ‘দিয়োগোর ( ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম।’

এত দুরের দেশের ভালোবাসা পাওয়াটা দারুণ অনুভূতি আর্জেন্টিনা দলের জন্য। এই অনুভূতি আর্জেন্টিনার কোচ ব্যক্ত করলেন এভাবে, ‍‍`এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালেবাসে। বাংলাদেশকে ধন্যবাদ।‍‍`

বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি কাতারের স্টেডিয়ামগুলোও আর্জেন্টাইন সমর্থনে পরিপূর্ণ। এই বিষয়টি দারুণ লাগে আর্জেন্টিনার কোচের কাছে, ‘সমর্থকদের কাছে আমরা কৃতজ্ঞ। বিগত তিন ম্যাচের স্টেডিয়ামেই ৮০-৯০ শতাংশ দর্শক সমর্থন আমরা পেয়েছি। আশা করি আগামীকালের ম্যাচেও তাই হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category