শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে উদ্বোধন হচ্ছে নবনির্মিত স্টেডিয়াম

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৭২ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর আগে ভারতের বিপক্ষে গা গরম করার একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন হবে প্রস্তুতিমূলক এই ম্যাচটি। এই ম্যাচের মাধ্যমে উদ্বোধন হবে বিশ্বকাপের জন্য নবনির্মিত একটি স্টেডিয়ামের। মাঠটির নাম- নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অনেকেই ইতিমধ্যে এই স্টেডিয়াম সম্পর্কে জেনে গেছেন। কারণ, এই মাঠেই আগামী ১ জুন ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির উদ্বোধন করা হবে। গত বুধবার স্টেডিয়ামটি উন্মুক্ত করেছে আইসিসি। এই সময় উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত দৌড়বিদ উসাইন বোল্ট।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এই স্টেডিয়ামের গ্যালারিতে আসন আছে ৩৪ হাজার। এটি ক্রিকেটের প্রথম মডুলার স্টেডিয়াম। মডুলার স্টেডিয়াম হলো, জরুরি ভিত্তিতে যখন কোনো মাঠ নির্মাণ করা হয় এবং যার খরচও কম। এমনকি এসব কম খরচে খেলা দেখতে পারেন দর্শকরা। জায়গা বেশি থাকায় অনেকে ভক্ত তাদের পছন্দের দলের খেলা দেখতে পারে।

৫ মাসের মধ্যে এই স্টেডিয়ামটি নির্মাণ করেছে আইসিসি। জানুয়ারিতে শুরু হয়েছিল কাজ। এরপর পুরো কাজ শেষ করে গত বুধবার হয়েছে উম্মোচন। এটি ‘ড্রপ-ইন পিচ’ উইকেটের একটি মাঠ। পিচটি নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অন্য একটি শহর ফ্লোরিডায়। এরপর এখানে এনে পিটটি শুধু বসানো হয়েছে।উইকেট তৈরিই ছিল স্টেডিয়াম নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবকিছু শেষ করে এখন শুধু দেখতে হবে উইকেটটি কেমন আচরণ করে। অবশেষে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের দিয়ে পিচের পরীক্ষা-নিরীক্ষা করবে আইসিসি।পিচটি তৈরি করেছে অস্ট্রেলিয়ান নির্মাণ প্রতিষ্ঠান অ্যাডিলেইড ওভাল টার্ফ সলিউশন। যার প্রধান ছিলেন ড্যামিয়ান হগ। অ্যাডিলেইড ওভালের হেড কিউরেটর তিনি। আর আউটফিল্ড নির্মাণের কাজটি করেছে যুক্তরাষ্ট্রের একটি নির্মাণ প্রতিষ্ঠান ‘ল্যান্ডটেক গ্রুপ’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category