বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৭০ Time View

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৫ মে) বিকেলে হ্যান্ডলোভা শহরে হাউজ অব কালচালের বাইর থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। গুলি তার পেটে লেগেছে। মূলত যে ভবনের সামনে তাকে গুলি করা হয় সেখানে সরকারি একটি বৈঠক হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্লোভাকিয়ার টিএএসআর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সংসদের একটি সেশনে ডেপুটি স্পিকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং সংসদ মূলতবি করেছেন।

দেশটির প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা প্রধানমন্ত্রীর ওপর নৃশংস ও নির্মম হামলার নিন্দা করেছেন।

ক্যাপুতোভা বলেন, আমি হতভম্ব। আমি আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, আমাদের সমাজে এমন সহিংসতার কোনো স্থান নেই। সূত্র: আল-জাজিরা, বিবিসি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category