রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

নির্মিত হচ্ছে কাজী নজরুল ইসলামের বায়োপিক

  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৬ Time View

কলকাতায় তৈরি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। এতে বিদ্রোহী কবির ভূমিকায় অভিনয় করবেন কিঞ্জল নন্দ—এমন খবরে সরগরম টলিউড। সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন আবদুল আলিম।

শোনা গেছে, ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিঞ্জল। সিনেমায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে কাকে দেখা যাবে? তা নিয়ে তুমুল চর্চা।

নতুন এই সিনেমা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে কিঞ্জল জানান, কাজী নজরুল ইসলামের গোটা জীবনকেই সিনেমায় তুলে ধরা হবে। এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা। বিদ্রোহী কবির চরিত্র মানেই চ্যালেঞ্জ। আর তিনি চ্যালেঞ্জ নিতেই ভালোবাসেন। এর আগে ‘হীরালাল’ সিনেমায় অভিনয় করার জন্য নিজের চেহারায় আমূল পরিবর্তন এনেছিলেন তিনি। দেড় মাসে প্রায় ২৭ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন।

কিঞ্জল জানান, তিনি নিজে কাজী নজরুল ইসলাম সম্পর্কে যা জানেন তার থেকে অনেক বেশি কিছু এই ছবিতে রয়েছে। কবির ছোটবেলা থেকে শেষ জীবনের নানা গল্প দেখা যাবে। বিদ্রোহী কবির চেহারা পেতে অভিনেতা প্রস্থেটিকের সাহায্যও নেবেন। তার চেহারা বদলের দায়িত্ব নিয়েছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। প্রস্তুতি এখনই শুরু করে দিয়েছেন কিঞ্জল। পরিচালকের সঙ্গে কথা বলে কিছু বই পড়ছেন তিনি। চিত্রনাট্যের কাজ শেষ হলে কথা বলবেন চিত্রনাট্যকার সৌগত বসুর সঙ্গে।

সিনেমাতে কিঞ্জল ছাড়াও থাকছেন খরাজ মুখোপাধ্যায়। ফজলুল হকের চরিত্রে দেখা যাবে তাকে। বিরজাসুন্দরী দেবী হিসেবে দেখা যাবে কাঞ্চনা মৈত্র। আলি আকবর খান হচ্ছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু। সজনীকান্ত দাসের চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়কে। আর কবিগুরুর চরিত্রে শোনা যাচ্ছে রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিৎ চক্রবর্তীর নাম। তবে এখনও এ বিষয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের কাস্টিং বাকি রয়েছে। শীতকালেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category