বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

মেরুদণ্ড জোড়া লাগা নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

মেরুদণ্ডে জোড়া লাগা শিশু নুহা ও নুবার চিকিৎসা ব্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দির আহমেদ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।

দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশুকে চিকিৎসার মাধ্যমে আলাদা করার প্রস্তুতি নিয়েছে বিএসএমএমইউ। এ বিষয়ে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় বিএসএমএমইউতে বসেছে মেডিকেল বোর্ডের সভা।

অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এ অস্ত্রোপচারের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। তাকে আরো কয়েকজন চিকিৎসক সহায়তা করবেন।

বাংলাদেশে এ প্রথম কোনো মেরুদণ্ড জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে বিএসএমএমইউতে। এর আগে এ হাসপাতালে পেট জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল।

বিএসএমএমইউ সূত্রে জানা যায়, সাত মাস ১৩ দিন বয়সী জোড়া লাগানো শিশু দুটির বাবা কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আলমগীর রানা। তিনি পেশায় পরিবহন শ্রমিক। আলমগীর-নাসরিন দম্পতির কন্যা শিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়া লাগানো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে কনজয়েন্ড টুইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category