বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে স্বস্তি

  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৭০ Time View

আবগারি দুর্নীতি মামলায় ২৩ দিনের জন্য জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১০ মে) ভারতীয় সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে। তবে সেটির মেয়াদ থাকবে আগামী ১ জুন। ওইদিনের পরে তার জামিনের মেয়াদ শেষ হয়ে যাবে। অর্থাৎ নতুন করে জামিন না পেলে লোকসভা নির্বাচনের ভোটগণনার দিন (৪ জুন) দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই কাটাতে হবে।

অবশ্য ভোটগণনার দিনে কেজরিওয়াল যেন জেলের বাইরে থাকতে পারেন, সেই আর্জি জানিয়েছিলেন তার আইনজীবী অভিষেক মনু সিংঘভি। জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করার আবেদন জানান তিনি। তবে তাতে সরাসরি ‘না’ বলে দিয়েছেন ভারতের শীর্ষ আদালত।

বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের সময় জেলের বাইরে থাকবেন আম আদমি পার্টির এ নেতা। কিন্তু পরদিনই তাকে আত্মসমর্পণ করতে হবে।

আপাতত দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই জামিন পাওয়ার চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন, তবে তা খারিজ করে দেন আদালত। তারপরই সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানান এএপি সুপ্রিমো।

গত মঙ্গলবারের শুনানিতেই কেজরিওয়ালকে জামিন দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। তারা জানান, এই ভোটের আবহে মুখ্যমন্ত্রীর জামিনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে সেদিনই সর্বোচ্চ আদালত জানিয়ে দেন, কেজরিওয়াল জামিন পেলেও আপাতত সরকারি কোনো ফাইলে সই করতে পারবেন না তিনি।

অতঃপর, গ্রেফতারির দেড় মাসেরও বেশি সময় পর আজ অন্তর্বর্তীকালীন জামিনের মঞ্জুর হলো কেজরিওয়ালের।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category