বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

চীনে হঠাৎ করেই চালু হলো হোয়াটসঅ্যাপ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৯ Time View

চীনে অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ। কিন্তু হঠাৎ করে দেশটির কিছু ব্যবহারকারী কোনো রকম ভিপিএন ব্যবহার ছাড়াই এ অ্যাপ ব্যবহার করতে পারছেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, চীনে বেশ কয়েকবছর ধরেই হোয়াটসঅ্যাপ সেবা নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি এ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিতে কিছু ব্যবহারকারী বিনামূল্যে এ অ্যাপ ব্যবহার করতে পারছেন।

 

  চীনের বেইজিং ও সাংহাই শহরের বাসিন্দারা মেটা প্ল্যাটফর্মের সেবা পেতে সাধারণত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে থাকেন। 
 
তবে এখন তারা এই ধরনের কোনো ‘টুল’ ব্যবহার করা ছাড়াই মেটা প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন। তবে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন সিগনাল ও ইন্সটাগ্রাম এভাবে ব্যবহার করা যাচ্ছে না।
 
যদিও হোয়াটসঅ্যাপের এমন ভুতুড়ে আগমনে দেশটির স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো’র মতো জনপ্রিয় হতে পারেনি। ওয়েইবো অনেকটা টুইটারের মতোই। 
 
চীনের কিছু মানুষ মেটার জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করলেও বেশিরভাগ মানুষ তাদের দেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট ব্যবহার করেন।
 
চীনে হঠাৎ করে কেনো এমনটা হচ্ছে তা এখনও জানা যায় নি। তবে চীনের কিছু ব্যবহারকারী আগেও সীমিত সময়ের জন্য নিষিদ্ধ সাইটগুলোতে প্রবেশ করতে পারতো। এর জন্য বিশেষজ্ঞরা নেটওয়ার্কের ত্রুটিকে দায়ী করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category