বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ মে মুক্তি পাচ্ছে ফারিণের ‘ফাতিমা’

  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৫৭ Time View

ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফাতিমা’। গত শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান, অভিনয়শিল্পী তারিক আনাম খান, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, সুজাত শিমুল প্রমুখ।ফাতিমা ও সুবর্ণা নামের দুটি মেয়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন ধ্রুব হাসান ও আদনান হাবিব। শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে। নাম ছিল ‘দাহকাল’।বিভিন্ন কারণে সে সময় এটির নির্মাণ কাজ শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। জানা গেছে, নামের সঙ্গে সিনেমার গল্পেও এসেছে পরিবর্তন।চলতি বছরের শুরুর দিকে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার। উৎসবে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন ফারিণ।ফাতিমা দিয়েই ঢালিউডে অভিষেক হচ্ছে ফারিণের। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে গত বছর টালিউডে যাত্রা শুরু করেন ফারিণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category