বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

শুটিংয়ের ফাঁকে ঋতুপর্ণা-শাকিবের সাক্ষাৎ

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১০৬ Time View

একফ্রেমে ধরা দিয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঢালিউডের সুপারস্টার শাকিব খান। কলকাতায় ‘তুফান’ সিনেমার শুটিংয়ের ফাঁকে তাদের দেখা হয়। সঙ্গে সঙ্গেই দুই তারকা ক্যামেরাবন্দি হন।

ঋতুপর্ণা তার সোশ্যাল মিডিয়ায় তাদের সাক্ষাতের ছবিগুলো প্রকাশ করেন। সঙ্গে স্ট্যাটাসও দেন। এতে ঋতুপর্ণা লেখেন, শাকিব আমার ভালো বন্ধু। কলকাতায় এলে আমাদের দুজনের দেখা-সাক্ষাৎ হয়। শুনেছি শাকিব শুটিং করতে কলকাতায় এসেছে। আমি আমার অভিনীত ‘দাবাড়ু’ সিনেমার প্রচার প্রচারণায় ভীষণ ব্যস্ত। এ কারণে এবার শাকিবের সঙ্গে দেখা হওয়ার কোনোই সুযোগ ছিল না। কিন্তু হঠাৎই সিনেমার প্রচারের সময় শাকিবের সঙ্গে আমার দেখা হয়ে যায়। এসময় আমার সঙ্গে ছিলেন আমার এক বান্ধবী ও তার স্বামী। সবাই মিলে একটি আনন্দঘন সময় পার করেছি।

এদিকে কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ঘুরে গেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই সময় বেশ কিছু কাজের কথা হয়েছে। এমনকি এও জানিয়েছিলেন যে, যদি দুজনেরই সময় হয় তবে হয় এবার দর্শকরা দেখতে পাবেন শাকিব-ঋতুপর্ণা জুটিকে।

অন্যদিকে রায়হান রাফির ‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব। শুধু তাই নয় এই সিনেমায় প্রথমবার এক সঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং শাকিব খান। সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category