রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

কাল বাংলাদেশে আসছে ভারত ক্রিকেট দল

  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৪৩ Time View

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল (০১ ডিসেম্বর) বাংলাদেশে আসছে ভারত। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবে কোহলি-রোহিতরা

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেবার ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

এবারের সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৭ ডিসেম্বর আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  ১০ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজও শুরু হবে চট্টগ্রামেই। ১৪ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টেস্ট এরপর ২২ ডিসেম্বর সিরিজের শেষ টেস্ট ম্যাচটি হবে ঢাকার মিরপুরে।

ওয়ানডে সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, রিশাভ পান্ট, ঈশান কিশান, রভিন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার, ইয়াশ দায়াল।

টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ট, কেএস ভরত, রভিচন্দ্রন অশ্বিন, রভিন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, কুলদিপ ইয়াদভ, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ ইয়াদভ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category