বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান, বিলবোর্ডের শীর্ষে বিটিএসের জাংকুক

  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩৪৪ Time View

এখনো ২৫ পেরোননি; এই বয়সেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের গায়ক জাংকুক। এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্যান্ডটির সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক।কাতার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়ে তুমুল আলোচিত হয়েছেন তিনি; এবার তাঁর গানটি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ডিজিটাল গানের সেলস চার্টে ১ নম্বরে উঠে এসেছে। এর আগে ফিফার অফিশিয়াল কোনো গান বিলবোর্ডের চূড়ায় আসেনি, এটিই প্রথম।

এর বাইরে গ্লোবাল মিউজিক প্ল্যাটফর্ম ‘আইটিউনস’-এ গানটি প্রকাশের পর সেখানেও ঝড় তুলেছে ‘ড্রিমারস’। আইটিউনস চার্টের ১ নম্বরের আছে গানটি। ইউরোপীয় আইটিউনস চার্টে একটানা ছয় দিন ১ নম্বরে রয়েছে ‘ড্রিমারস’। এতে প্রকাশের ১৩ ঘণ্টার মধ্যে গানটি ১০২ দেশের চার্টে শীর্ষস্থানে পৌঁছে গেছে। এটি আরেকটি রেকর্ড।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি পরিবেশন করেন জাংকুক। পরের ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের সাত ঘণ্টার মধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিওর তালিকায় শীর্ষে উঠে যায় গানটি। এখন পর্যন্ত ইউটিউবে ভিউ তিন কোটি ছাড়িয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category