বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ব্রাজিলের বিস্ময়কর রেকর্ড, ২৪ বছরে পারেনি কেউ

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২২৫ Time View

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে কাতার বিশ্বকাপের শেষ ষোলর জায়গা নিশ্চিত করে ফেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন জয়ের দিনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে সেলেসাওরা|

এখন পর্যন্ত বিশ্বকাপের গ্রুপপর্বের মঞ্চে ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য এক রেকর্ড গড়েছে ব্রাজিল। একমাত্র দলই ব্রাজিল, যারা ছাড়া টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর কোনো দলের নেই। সবশেষ ব্রাজিল দল গ্রুপ পর্বের ম্যাচ হেরেছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে।

এরপর কেটে গেছে অনেক বছর, সময়ে গড়িয়ে গেছে দুই যুগ। কয়েকটি (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮) বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত ছিল। এরপর চলতি ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে ব্রাজিল।

সবশেষ গতকাল (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল টপকে গেল ইতিহাসের সবাইকে। এই রেকর্ডের যাত্রায় ব্রাজিলের ১৭ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচে জয়। বাকি তিন ম্যাচ ড্র করেছে তারা। টানা ২৪ বছর ধরে তারা বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত আছে। বিস্ময়কর এক অর্জন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category