বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

সৌদিতে সিনেমা চালুর ৬ বছর, মিলেছে ব্যাপক সাড়া

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৮৩ Time View

সৌদি আরবে পুনরায় সিনেমা চালুর ৬ বছর পূর্তি হয়েছে। এই সময়ে দেশটিতে সিনেমা ইন্ডাস্ট্রির ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে।

প্রায় চার দশক পর প্রথমবারের মতো ২০১৮ সালে সিনেমা হল চালুর সিদ্ধান্ত নেয় সৌদি।

সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে সিনেমা হলের সংখ্যা বেড়ে ৬৬টি হয়েছে। এতে মোট ৬১৮টি স্ক্রিন রয়েছে। ২২টি শহরে অবস্থিত এসব সিনেমা হলে আসন রয়েছে ৬৩ হাজারের বেশি।

এসব সিনেমা হলে প্রায় এক হাজার নয়শ সিনেমা প্রদর্শিত হয়েছে। এর মধ্যে সৌদির সিনেমা ছিল ৪৫টি। টিকেট বিক্রি করে আয় হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন সৌদি রিয়াল।

১৯৭০ সালের দিকে সৌদি আরবে কিছু সিনেমা হল থাকলেও দেশটির তৎকালীন ধর্মীয় পণ্ডিতরা সেগুলো বন্ধ করে দেন। ওই সময় আরব অঞ্চলের দেশগুলোতে ইসলামি শাসনের ব্যাপক উত্থান ঘটে।

২০১৭ সালে সৌদি সরকার জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে যে সামাজিক ও অর্থনৈতিক ব্যাপক সংস্কার চলছে, তার অংশ হিসেবে চলচ্চিত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এরপর ২০১৮ সালের ১৮ এপ্রিলে ‘ব্ল্যাক প্যানথার’ দিয়ে যাত্রা শুরু করে সৌদির সিনেমা হলগুলো।

সত্র: গাল্ফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category