রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই বিয়ে!

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২১৪ Time View

প্রতিজ্ঞা করেছেন বিয়ে করবে না কচি খন্দকার। তবে বাস্তব জীবনের নয়, ধারাবাহিক নাটক চিকু সংঘে ‘পাকা মণ্ডল’ চরিত্রে তার এই ‘রোখ’ চেপেছে। ধারাবাহিক নাটক চিকু সংঘে আর্জেন্টিনা সমর্থকের চরিত্রে অভিনয় করছেন কচি খন্দকার। ফুটবল বিশ্বকাপের প্রিয় দল আর্জেন্টিনা না জিতলে বিয়েই করবেন না বলে `পণ করেছেন’ অভিনেতা কচি খন্দকার।  নাটকটি রচয়িতা গোলাম রাব্বানী। আর তুহিন হোসেন আছেন পরিচালনায়|

তুহিন হোসেন জানান, “কচি খন্দকার একজন আর্জেন্টিনার সমর্থক। তিনি পণ করেছেন আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জিতবে সে বছর বিয়ে করবেন তিনি। কিন্তু আর্জেন্টিনা আর জেতে না, তার বিয়েও করা হয় না। এখনো চিরকুমার রয়ে গেছেন তিনি।”

কচি খন্দকার অবশ্য ব্যক্তিজীবনেও আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের জার্সি পরে ফেইসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, “আজ আমি আমার প্রিয় দলের জার্সি পরেই অভিনয় করে চরিত্রবান হয়েছি। আর্জেন্টিনার জয় হোক।”

নির্মাতা তুহিন জানান, নাটকে ব্রাজিল সমর্থক হিসেবে আছেন অভিনেতা বাপ্পী আশরাফ। যিনি গ্রামের মাঠে ‘সাঁতার কাপ’ নামে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলার আয়োজন করেন।

“কাতার বিশ্বকাপ শুরুর পর থেবে চিকু সংঘেও খেলার আমেজ শুরু হয়েছে। নাটকটির নতুন পর্বগুলোতে থাকছে ফুটবল উন্মাদনা ঘিরে মজার গল্প।”

প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় নাটকটি প্রচারিত হচ্ছে এনটিভিতে। এর শুটিং হয়েছে মানিকগঞ্জে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সালাহ উদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম ও পংকজ মজুমদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category