রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

‘সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না’

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২১৭ Time View

সরকারি কর্মচারীদের আর আলাদা করে সম্প‌দের হিসাব দিতে হবে না। প্রতিবছর রিটার্ন দাখিলের সময় যে এক পৃষ্ঠায় সম্পদের বিবরণী দি‌তে হয়, তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করলেই হবে

রোববার (২৭ নভেম্বর) সচিব সভার সিদ্ধান্ত জানানোর সময় এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে সচিব সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় বাস্তবায়ন কমিটির সভা ও সচিব সভায় আমি (খন্দকার আনোয়ারুল) ও জনপ্রশাসন সচিব এন‌বিআরের সঙ্গে বসেছিলাম। বিষয়‌টি ক্লিয়ার করে দিয়েছি, সম্পদের হিসাব আর আলাদা করে দেওয়ার দরকার নেই। প্রতি বছর আমরা যে রিটার্ন দাখিল করি সেখানে একটি পৃষ্ঠার মধ্যে সম্পত্তির হিসাব দিতে হয়, ওই পেজটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দিয়ে দেব।

তিনি আরো ব‌লেন, এন‌বিআর বলেছে আমাদের কোনো আপত্তি নেই। এখন এ বিষয়ে সার্কুলার হবে। আমরা ওই পেজটাই অনলাইনে জনপ্রশাসনকে জমা দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category